প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণগ্রহীতাদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। এর লক্ষ্য আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে এসওএফআরের ওঠানামাজনিত ঝুঁকি থেকে আমদানিকারকদের সুরক্ষা দেয়া।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিকৃত হার ও প্রচলিত মানদণ্ডভিত্তিক হারের পার্থক্যের ভিত্তিতে নিষ্পত্তি সম্পন্ন হবে।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে আমদানিকারকেরা সুদের হারসংক্রান্ত অনিশ্চয়তা থেকে সুরক্ষা পাবেন।





