প্রতিষ্ঠান দুটি ৬২ একর জমিতে প্রায় ৬৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যেখানে কর্মসংস্থান তৈরি হবে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের। সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর এই নতুন বিনিয়োগ আমাদের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।
বেজার লক্ষ্য কেবল জমি বরাদ্দ দেয়া নয় উল্লেখ করে তিনি আরও জানান, বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা বেজা নিশ্চিত করার চেষ্টা করছে।





