আজ (বুধবার, ১৩ মে) এ সংক্রান্ত সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না হলে ব্যাংকগুলো আগের তুলনায় কম দণ্ড সুদ আদায় করতে পারবে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কার্যক্রম সচল রাখা এবং উৎপাদনশীলতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ও তলবি ঋণের ক্ষেত্রে পুরো ঋণের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধুমাত্র বকেয়া কিস্তির ওপর এই হার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।





