ঢাকা আলিয়া মাদ্রাসাতেও শিবির-ছাত্রদলের সংঘর্ষ

শিবির-ছাত্রদলের সংঘর্ষ
শিবির-ছাত্রদলের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে পুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংর্ষের সূত্রপাত বলে জানা গেছে।

জানা গেছে, সকাল থেকেই মাদ্রাসার ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরের পর পরই তারা সংঘর্ষ শুরু হয়। পুলিশের উপস্থিতিতেই দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদে তাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ছাত্রশিবির সারাদেশেই এমন ঝামেলা করছে।

এর আগে, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। সকালে জবির কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হয়েছেন জকসুর ভিপি, জিএস, এজিএস এবং জবি ছাত্রশক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবি ছাত্র ফ্রন্টের ইভান তাহসিভসহ অনেকে।

অপরদিকে, ঢাকা কলেজের সংঘর্ষে শিবিরের অন্তত ২০ ও ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

ইএ