প্রতিষ্ঠানটির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পাশাপাশি ইংলিশ ভার্সনেও ভালো ফলাফল হয়েছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৫৪, ব্যবসায় শিক্ষায় ২৭ এবং মানবিক বিভাগে ১২ জন রয়েছে। ইংলিশ ভার্সনের ৯৮ শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।
ফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়। গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘কঠোর শৃঙ্খলা, নিয়মিত বিশেষ ক্লাস ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলে এ সাফল্য এসেছে।’
এর আগে, ২০২৫ সালের এসএসসিতে প্রতিষ্ঠানটির পাশের হার ছিল ৯৪ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৩৫ জন।





