এইচএসসির ফল: রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫.০৬%

উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা
উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন। ‎গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তি ও পাশের হার দুটোই কমেছে।

‎গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাশের হার ছিলো ৫৯ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিলো ১০ হাজার ১৩৭ জন।‎শতাভাগ পাশ করেছে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে ৩৯ কলেজের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেনি।

আজ (‎শনিবার, ৩১ অক্টোবর) বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন এ ফলাফল ঘোষণা করেন।

‎তিনি জানান, রাজশাহী শিক্ষাবোর্ড এ বছর ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬১ হাজার ৮৯৪ জন পাশ করেছে। জিপিএ-৫ প্রাপ্তি ও পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এ বছরও এগিয়ে রয়েছে। এ বছর খাতা দেখার ক্ষেত্রে প্রকৃত মূল্যায়ন করা হয়েছে এবং শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে কম মনোযোগী হওয়ায় পাশের হার কমেছে বলেও জানান তিনি।

ফলাফল প্রকাশের পরপরই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা কলেজ আসতে থাকে। বন্ধুদের সঙ্গে তারা আনন্দে মেতে উঠেন। এরপর কলেজ কতৃপক্ষ তাদের মিষ্টিমুখ করান।

আরও পড়ুন:

এসএইচ