Recent event

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রদল
ঢাবি ছাত্রদল | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ (রোববার, ৩১ আগস্ট) সন্ধ্যায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির সামনে সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে।

আরও পড়ুন:

বিষয়টি উল্লেখ করে ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্ব ছেড়ে দেবার আহ্বান জানান তারা। এ বিষয়ে তারা জানান, নিরাপদ বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু করতে দ্রুত নির্বাচন দিতে হবে।

এসময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা।

এফএস