জুনের তড়িঘড়ি ব্যয় কমাতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

রাশেদ আল মাহমুদ তিতুমীর
রাশেদ আল মাহমুদ তিতুমীর | ছবি: এখন টিভি
0

জুন মাস আসলেই তড়িঘড়ি করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে যে ধরনের ব্যয় প্রবণতা দেখা দেয় তা দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ। জানান, যেকোনো প্রকল্প নির্ধারণ থেকে বাস্তবায়ন পর্যন্ত জনবান্ধন বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সন্ধ্যায় এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত কমিটির সভা শেষে এসব জানান তিনি।

দেশের পরিকল্পনা প্রণয়নে ইতিহাসের বড় ধরনের মাইলফলক হতে যাচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ চলছে। এতে জনগণের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে। এর মধ্য দিয়ে ২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির গতিপথ অনুসরণে খাত ভিত্তিক কৌশল নির্ধারণ কাজ চলছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সব মন্ত্রণালয়-দপ্তর থেকে ১৮০ দিন, এক বছর এবং পাঁচ বছরের পরিকল্পনাকে যাচাই-বাছাই করেই এসব কৌশল সাজানো হচ্ছে। এতে করে আগের চেয়ে প্রকল্প নির্ধারণ এবং বাস্তবায়ন ফলপ্রসূ হতে হবে।’

হিসেবনিকাশ ছাড়া কোনো ধরনের ব্যয় বাড়ানো হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে ঋণে নিমজ্জিত করে রাখার মতো পরিস্থিতি যেন না হয় সরকার সেভাবেই কাজ করছে।’

এসএস