ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান ২০২৫-২৬ (একনজরে)
বিষয়/শাখা, পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান মোট আসন সংখ্যা ২,৯৩৪ টি মোট আবেদনকারী ১,০৭,৭১২ জন পরীক্ষায় অংশগ্রহণকারী ১,০৩,৬১১ জন মোট উত্তীর্ণ (পাস) ৭,৫৫৩ জন পাশের হার ৭.২৯% মানবিক শাখা (উত্তীর্ণ) ৪,১০৯ জন বিজ্ঞান শাখা (উত্তীর্ণ) ২,৯৮১ জন ব্যবসায় শিক্ষা শাখা (উত্তীর্ণ) ৪৬৩ জন পরীক্ষা বাতিল ৫ জন
এ বছর ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩ হাজার ৬১১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৫৩ জন।
মানবিক শাখার ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখার ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া মোট পাঁচজনের পরীক্ষা বাতিল হয়েছে।
এ বছর পাশের হার ৭.২৯ শতাংশ। গত ১৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অধিকার করেছে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকারীদের তথ্য
শাখা নাম অবস্থান মানবিক মো. শাহরিয়ার শিমুল ১ম বিজ্ঞান রিফাত আল রাফি ১ম ব্যবসায় শিক্ষা মো. আবির আহমেদ রোহান ১ম
আরও পড়ুন:
পরীক্ষার বিস্তারিত ল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে ডিউ এএলএস <রোল> টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে।
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে।
বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।—বাসস
আরও পড়ুন:





