মৌলভীবাজার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন

অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ‍অনুষ্ঠান
অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ‍অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল গতকাল (সোমবার, ১৮ মে) সকালে নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি তৌহিদুজ্জামান পাভেল।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, পাঁচ তলা ভিতবিশিষ্ট নবনির্মিত এ অ্যাকাডেমিক ভবনটিতে রয়েছে ৩টি আধুনিক শ্রেণিকক্ষ, ১টি টিচার্স রুম, ১টি প্রিন্সিপাল রুম এবং ১টি অফিস রুম।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন, জেলা শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তার, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো: রফি উদ্দিন, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীরসহ অনেকে।

জেআর