পূর্বাভাস অনুযায়ী বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হবে। ফলে জনজীবনে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।





