আগামী ৫ বছরে রেকর্ড ছাড়াবে বৈশ্বিক তাপমাত্রা

সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে
সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে | এখন টিভি
0

আগামী ৫ বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের আবহাওয়া সংস্থার বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

যেখানে বলা হয়, ভূ-পৃষ্ঠের গড় তাপমাত্রা ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যা প্রাক শিল্প যুগের তুলনায় বেশি। যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে গড় তাপমাত্রা এবং এর প্রভাবে জলবায়ুর বিরূপ প্রভাব দেখা দিয়েছে।

২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, প্রাক শিল্প যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা কোনভাবেই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেতে দেওয়া হবে না বলে সম্মত হয়েছিলো দেশগুলো। তবে এবার সেই চুক্তির খেলাপ হবে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এএইচ