আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) সকালে আগারগাঁও আবহাওয়া অফিসে সাংবাদিকদের এ তথ্য দেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি বলেন, ‘আগামী তিন দিন বৃষ্টি প্রবণতা কম থাকলেও ১৭ তারিখের পর সারাদেশে বাড়তে পারে বৃষ্টি। এছাড়া জুলাইয়ের শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে সেটি অপেক্ষাকৃত কম শক্তিশালী হবে বলে ধারণা আবহাওয়া অফিসের।’
এদিকে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে আপাতত পাহাড় ধসের ব্যাপারে কোনো সতর্কতা নেই। এছাড়া আজ থেকে সকল নদী ও সমুদ্র বন্দর সতর্ক সংকেতের আওতামুক্ত বলেও জানান এ আবহাওয়াবিদ।





