বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় মন্থার স্যাটেলাইট আপডেট
ঘূর্ণিঝড় মন্থার স্যাটেলাইট আপডেট | ছবি: সংগৃহীত
0

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর সম্ভাব্য লক্ষ্যস্থল হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূল। এর প্রভাবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রাজধানী ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ (শনিবার, ২৪ অক্টোবর) ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, এটি আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে। গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানা গেছে, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপ ও আমবাগানে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো উত্তরের সীমান্ত এলাকা তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে লঘুচাপের প্রেক্ষাপটে কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস) ইউনিট।

জেআর