রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ভর্তি রোগী ৩৯১ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ৪০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।

এর আগে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল (শনিবার, ৪ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে নতুন আরও ২৫ জন শিশু।

আরও পড়ুন:

হাসপাতাল বলছে, গেল সপ্তাহের তুলনায় এ অঞ্চলে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ অবস্থায় শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব কমাতে টিকাদান কর্মসূচি নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।

রাজশাহীতে হামের প্রাদুর্ভাব কমাতে ও শিশু স্বাস্থ্য উন্নয়নে সকালে রাজশাহী জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসক হাসপাতালের আইসিইউ, ও শিশু ওয়ার্ড পরিদর্শন করেছেন। পরে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান শহরে ওয়ার্ড ভিত্তিক শিশু স্বাস্থ্যের উন্নয়নে কাজ করছেন তারা।

ইএ