আজ (রোববার, ৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রায়ান কুষ্টিয়ার সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে।
আরও পড়ুন:
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে শিশুটির ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা দাগ দেখা দেয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম।





