২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা
হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা | ছবি: এখন টিভি
1

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল দেড় মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো ২৭৬ জন। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত হামের আক্রান্ত হয়েছে ৪২ হাজারের বেশি। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজারের বেশি রোগী।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৫ এপ্রিল থেকে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় বৃহস্পতিবার পর্যন্ত ২ কোটি ৭০ লাখ শিশু টিকার আওতায় এসেছে।

আগামী ১২ মের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সের ৩ কোটি ৭০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনতে চায় সরকার।

এফএস