ডেঙ্গুতে এক দিনে আরও ৪ জনের মৃত্যু

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড | ছবি: এখন টিভি
0

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

একইসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর আগে গতকাল একদিনে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ এক হাজার ৪৪২ জন।

সারা দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

এফএস