দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ২০০-এর বেশি প্রদর্শক এ মেলায় অংশ নিয়েছেন। এ মেলায় বাংলাদেশের ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরোর একটি বুথ স্থাপন করা হয়েছে। নেপাল চেম্বার অব কমার্স (এনসিসি) এবং ইন্ট্রোডাকশন ট্রেড শোজ নেপাল-এর যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত চলবে।
বাংলাদেশের ২৪টি প্রতিষ্ঠান তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের পোশাকসহ বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করছে।
মেলা চলাকালীন সাইড লাইন ইভেন্ট হিসেবে বি টু বি মিটিং, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সভা, সোর্সিং ডিনার, সেমিনার, বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদের স্থানীয় মার্কেট পরিদর্শনসহ ইত্যাদি আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেপালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. শফিকুর রহমান, নেপাল সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, খ্যাতনামা ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধিগণ এবং সর্বোপরি হাজারো উৎসাহী নেপালি দর্শনার্থী।





