Recent event

শেষ মুহূর্ত পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত ছিল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে শেষ মুহূর্ত পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’

তিনি আরো বলেন, ‘সমস্ত ইরানি এবং আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়।’

আরো পড়ুন:

তেহরানের স্থানীয় সময় ভোর ৪টা, ইরানের বিরুদ্ধে ‘আগ্রাসন’ বন্ধে ইসরাইলকে এ সময় বেঁধে দিয়েছিলেন আরাঘচি।

ইসরায়েল এ সময়সীমা অনুসরণ করলে এর পরে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই বলে আগের বিবৃতিতে জানিয়েছিলেন তিনি।

এএইচ