মধ্য ইসরাইলে হামলায় একজন নিহত

হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
হামলায় ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: সংগৃহীত
0

মধ্য ইসরাইলের ইহুদ এলাকায় একটি হামলার ঘটনায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

আরও পড়ুন:

জানা যায়, মধ্য ইসরায়েলের ইহুদ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি দুইজনের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

জরুরি উদ্ধারকারী দলগুলো বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং আহতদের চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর কাজ পরিচালনা করছে বলে জানা গেছে।

এএইচ