মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ১৩ জাহাজে হামলা হয়েছে: ইউকেএমটিও

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মার্চ মাসে টহলরত একটি নৌযান
বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মার্চ মাসে টহলরত একটি নৌযান | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ১৩টি জাহাজে হামলার খবর পেয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)। সংস্থাটি জানায়, এছাড়া সন্দেহজনক কার্যকলাপের চারটি প্রতিবেদন পাওয়া গেছে।

ফলে আরব উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় জাহাজ চলাচল–সংক্রান্ত মোট ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে ১৭।

আরও পড়ুন:

আজ (বুধবার, ১১ মার্চ) সকালে পৃথক তিনটি ঘটনায় তিনটি বাণিজ্যিক জাহাজে ‘অজ্ঞাত প্রক্ষেপণ’ আঘাত হানার খবরের পর এ হালনাগাদ তথ্য জানানো হয়। এর মধ্যে ওমানের উত্তরে একটি জাহাজে আঘাত লাগার পর ক্রুদের সরিয়ে নিতে হয়।

এএম