ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ২,৭০০ ইসরাইলিকে সরিয়ে নেয়া হয়েছে

হামলার পর উদ্ধারকর্মী কাজ করছেন
হামলার পর উদ্ধারকর্মী কাজ করছেন | ছবি: আল জাজিরা
2

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানের হামলার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া ২ হাজার ৭০০-এরও বেশি মানুষকে এতে সহায়তা করছে দেশটির কল্যাণ ও সমাজসেবা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর মধ্যে প্রায় ১ হাজার জন বাসিন্দা রয়েছেন যারা গতকাল (শুক্রবার, ২০ মার্চ) রাতে হামলার শিকার হওয়া দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহরের।

আরও পড়ুন:

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে যে, এখন পর্যন্ত দুই শহরের অন্তত ১৮০ জন বাসিন্দাকে হামলার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএম