তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগের পর নতুন দল জনতা উন্নয়ন পার্টি গড়ে তোলেন হুমায়ুন কবির। আগামী ১ এপ্রিল থেকে জোটবদ্ধভাবে রাজনৈতিক সভা শুরু করবে তার দল। প্রথম সভায় লক্ষাধিক মানুষ উপস্থিতি আশা তাদের। ১৯০ থেকে ১৯২ আসনে প্রার্থী ঘোষণা করে প্রায় ২০টি সভা করবে নতুন এই জোট।
আরও পড়ুন:
কলকাতায় সংবাদ সম্মেলনে ওয়াইসি অভিযোগ করেন, মমতার রাজনীতিতে মুসলিম সম্প্রদায় বঞ্চিত হয়েছে। এদিকে, ময়নাগুড়ির সভায় মমতা অভিযোগ করেন, জ্বালানি সংকটে নিত্য পণ্যের দাম বাড়ছে। বিজেপি তাকে কিছুই করতে দিচ্ছে না। এ সময় রাজ্যের আলু চাষিদের বীমা ব্যবস্থা চালুর আশ্বাস দেন তিনি।





