গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) রাত থেকে আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুর পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, পুলিশের একাধিক আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। প্রথম অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ওই ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা।
আরও পড়ুন:
তিনি জানান, পৃথক আরেকটি অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন মাদক কারবারি এবং চুরি মামলায় জড়িত আরও ২ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়।





