ইরান যুদ্ধের প্রভাবে কাতারের সরবরাহ বন্ধ, যুক্তরাষ্ট্রে এলএনজি কিনতে ছুটছে এশিয়া–ইউরোপ

কাতারের রাস লাফানে হামলা
কাতারের রাস লাফানে হামলা | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধের কারণে কাতারের বিশ্বের বৃহত্তম এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থাপনা বাজারের বাইরে চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছেন এশিয়া ও ইউরোপের ক্রেতারা। যুদ্ধ শুরুর পর থেকে স্পট বাজারে এলএনজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপান ও জার্মানিসহ কয়েকটি দেশের আমদানিকারকেরা স্বল্পমেয়াদি সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের এলএনজি কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ব্যক্তিগত তথ্য হওয়ায় তারা নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।

হিউস্টনে এসঅ্যান্ডপি গ্লোবালের সেরা উইক সম্মেলনের ফাঁকে প্রাথমিক পর্যায়ের এ আলোচনা চলছে। ইরানের যুদ্ধে রাস লাফান প্ল্যান্টে হামলার পর বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ বাজারের বাইরে চলে গেছে, যা বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় নজিরবিহীন চাপ তৈরি করেছে।

আরও পড়ুন:

যুদ্ধ শুরুর আগে কাতার ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। সংযুক্ত আরব আমিরাত বছরে প্রায় ৪৫ লাখ টন এলএনজি উৎপাদন করে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এলএনজি উৎপাদকরা, যারা আগেই অনুকূল অবস্থানে ছিল, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাতারের কাছ থেকে দীর্ঘমেয়াদি বাজার অংশীদারত্ব অর্জনের সুযোগ পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এএম