আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইরানি কর্মকর্তারা প্রকাশ্যে বলছেন তারা কেবল আমাদের প্রস্তাব নিয়ে ভেবে দেখছেন, কিন্তু আড়ালে তারা শান্তি চুক্তির জন্য আমাদের কাছে অনুরোধ করছেন।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তাদের সিরিয়াস হওয়া উচিত। কারণ একবার তা হয়ে গেলে আর পেছনে ফেরার সুযোগ থাকবে না, আর পরিস্থিতি মোটেও সুখকর হবে না।’
আরও পড়ুন:
এদিকে পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং তেহরান তা বিবেচনা করছে।
গতকাল (বুধবার, ২৫ মার্চ) আল–জাজিরাকে এক জ্যেষ্ঠ কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে এমন একটি পরিকল্পনা রয়েছে। তবে সূত্রটি পরিকল্পনাটিকে ‘অত্যন্ত সর্বোচ্চবাদী ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে।





