দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় একাধিক নিহত ও আহত

হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর লেবাননের মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকায় ক্ষতিগ্রস্ত এক ভবন
হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর লেবাননের মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকায় ক্ষতিগ্রস্ত এক ভবন | ছবি: রয়টার্স
0

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় একাধিক মানুষ নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেইর এজ-জাহরানি ও আল-হান্নিয়েহ পৌর এলাকার বাসিন্দারা হামলায় হতাহত হন। আহতদের সবাই সিরীয় নাগরিক। তাদের দক্ষিণ লেবাননের শহর সুরের (টাইর) হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া বেইত আল-সাইয়াদ ও আল-মানসুরি গ্রামে বিমান হামলা হয়েছে। কুলাইলা এলাকায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে। নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

এএম