আমিরাতের ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন ডিপো ধ্বংসের দাবি ইরানের; ‘মিথ্যা’ বলছে কিয়েভ

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর শিল্প এলাকায় বিস্ফোরণের পর সাধারণ মানুষ ধোঁয়ার উঠা দেখছে
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর শিল্প এলাকায় বিস্ফোরণের পর সাধারণ মানুষ ধোঁয়ার উঠা দেখছে | ছবি: গার্ডিয়ান
0

ইরান দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তাকারী ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন ব্যবস্থার একটি ডিপো লক্ষ্য করে তারা হামলা চালিয়ে তা ধ্বংস করেছে। তবে ইউক্রেন এই দাবি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে এবং একে ইরানের ‘ভুয়া তথ্য’ প্রচারের অংশ বলে উল্লেখ করেছে। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইরানের সামরিক কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া বলেছে, ‘দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তার জন্য দুবাইয়ে যে ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন ব্যবস্থার ডিপো ছিল তা লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে।’

আরও পড়ুন:

তবে কিয়েভ এ দাবি নাকচ করে বলেছে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেওরহি তিখি সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় বলেন, ‘এটা মিথ্যা দাবি। আমরা আনুষ্ঠানিকভাবে এক অস্বীকার করছি। ইরানি শাসন প্রায়ই এমন ভুয়া তথ্য ছড়ানোর অভিযান চালায়, এবং এ ক্ষেত্রে তারা রাশিয়াদের থেকে আলাদা নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অল্প সময় আগে জানিয়েছিলেন, ইউক্রেন ও ইউএই ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা’ খাতে সহযোগিতায় একমত হয়েছে। এদিকে দুবাইয়ে কথিত হামলার বিষয়ে ইউএইর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এএম