ইরানের এক নৌবাহিনী কমান্ডার হরমুজ প্রণালির কাছে গুরুত্বপূর্ণ জলসীমায় ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করেছেন। একই সঙ্গে তিনি অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে ইরানের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ওই কমান্ডার বলেন, ‘ইরানি বাহিনী অপেক্ষা করছে—মার্কিন বাহিনী কখন তাদের নিশানার মধ্যে আসবে।’ তিনি সতর্ক করেন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হতে পারে।
তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান ও তৎপরতার কারণে ইউএসএস আব্রাহাম লিংকনকে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হতে হয়েছে।