ইরানকে ট্রাম্পের নতুন হুমকি: ‘আজ রাতেই সমগ্র সভ্যতা ধ্বংস হয়ে যাবে’

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই ইরানকে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যাবে, আর কখনোই তা ফিরিয়ে আনা যাবে না।’

আরও পড়ুন:

ট্রাম্প আরও লেখেন, ‘আমি তা চাই না, কিন্তু সম্ভবত তা-ই হবে। তবে এখন যেহেতু আমাদের সম্পূর্ণ ও চূড়ান্ত শাসন পরিবর্তন হয়েছে, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র প্রাধান্য পাচ্ছে, তখন হয়তো সত্যিই এক বিপ্লবী ও চমৎকার কিছু ঘটতে পারে।’

তিনি আরও লেখেন, ‘কে জানে? আজ রাতেই আমরা তা জানতে পারবো, যা বিশ্ব ইতিহাসের দীর্ঘ ও জটিল পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যু শেষ হতে চলেছে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ হোক!’

এএম