অকল্পনীয় উত্তেজনা এড়ানো গেছে, তবে যুদ্ধবিরতি এখনো চূড়ান্ত নয়: স্পেনের পররাষ্ট্রমন্ত্রী

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও এটিকে এখনই চূড়ান্ত বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। তার ভাষ্য মতে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনের রেডিও স্টেশন আরএনইকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দেওয়া আলটিমেটামে ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়ার পর বিশ্ব বিপর্যয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’

তিনি বলেন, ‘যখন কোনো সামরিক পরাশক্তির নেতা এ ধরনের হুমকি দেন, আমি তা গুরুত্বের সঙ্গেই নিই।’

আরও পড়ুন:

আলবারেস আরও বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতির কথা বলছি, যা মানবজাতির জন্য অকল্পনীয় ছিল এবং যা অকল্পনীয় মাত্রার উত্তেজনা বাড়িয়ে দিতে পারতো।’

যুদ্ধবিরতির ঘোষণাকে তিনি ‘আশা ও আনন্দের দিন’ হিসেবে বর্ণনা করলেও সতর্ক করে বলেন, ‘এটি শুধু দুই সপ্তাহের জন্য, দীর্ঘ সময় নয়। আর দুই পক্ষের মধ্যে এখনো অনেক দূরত্ব রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনো আমাদের চাওয়া পূরণ থেকে অনেক দূরে। যুদ্ধবিরতি একটি প্রয়োজনীয় পদক্ষেপ, তবে চূড়ান্ত নয়।’

এএম