যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হয়েছে ৯টি জাহাজ

হরমুজ প্রণালিতে থাকা একটি তেলবাহী জাহাজ
হরমুজ প্রণালিতে থাকা একটি তেলবাহী জাহাজ | ছবি: রয়টার্স
0

ইরানি সরকার হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কিনা সে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে বিবিসি ভেরিফাই এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে।

মেরিন ট্র্যাফিকের জাহাজ ট্র্যাকিং এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ এ প্রণালি পার হয়েছে।

এগুলোর মধ্যে দুইটি তেল ও রাসায়নিক ট্যাংকারও রয়েছে।

আরও পড়ুন:

বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই প্রণালি দিয়ে যাতায়াত করতো।

সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এ অঞ্চলে আটকা পড়েছে।

এফএস