বৈরুতের কিছু অংশ খালি করার নির্দেশ ইসরাইলের

লেবাননে ইসরাইলের সবশেষ হামলা
লেবাননে ইসরাইলের সবশেষ হামলা | ছবি: আল জাজিরা
0

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।

একইসঙ্গে হিজবুল্লাহর ‘সামরিক অবকাঠামোতে’ আরও হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির বাহিনী।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচেই আদরাই ওই এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘ইসরাইল আপনাদের কোনো ক্ষতি করতে চায় না...। সেজন্য আপনাদের নিরাপত্তার কথা ভেবে, আপনাদের অবশ্যই অবিলম্বে সরে যেতে হবে।’

এসএস