কুয়েতে হামলার অভিযোগ; অস্বীকার আইআরজিসির

কুয়েতের প্রধান বন্দর শুয়াইখে ড্রোন হামলা পর ধোঁয়া উঠছে
কুয়েতের প্রধান বন্দর শুয়াইখে ড্রোন হামলা পর ধোঁয়া উঠছে | ছবি: সংগৃহীত
0

দুই সপ্তাহের ইরান-যুদ্ধবিরতি সত্ত্বেও গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) কুয়েতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ এনেছে কুয়েত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাতে ড্রোন হামলায় কুয়েতের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাকে  লক্ষ্যবস্তু করা হয়।

আরও পড়ুন:

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) উপসাগরীয় দেশগুলোতে নতুন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘মিডিয়ায় প্রকাশিত এসব প্রতিবেদন যদি সত্য হয়, তবে নিঃসন্দেহে এটি জায়নবাদী শত্রু অর্থাৎ ইসরাইল বা আমেরিকার কাজ।’

এএম