আগামী মাসে আরও ২০ দিনের তেল মজুত ছাড়বে জাপান: তাকাইচি

সানায়ে তাকাইচি
সানায়ে তাকাইচি | ছবি: সংগৃহীত
0

আগামী মাসে আরও ২০ দিনের সমপরিমাণ তেল মজুত নিজ বাজারে ছাড়বে জাপান এমনটাই জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হওয়ায় দেশিয় জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শুক্রবার, ১০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আহূত মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ‘অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে, আমরা আগামী মে মাসের শুরু থেকে জাতীয় মজুত থেকে প্রায় ২০ দিনের সমপরিমাণ তেল ছাড়বো।’

আরও পড়ুন:

এটি হবে রাষ্ট্রীয় তেল মজুত থেকে দ্বিতীয় দফার ছাড়। এর আগে ১৬ মার্চ দেশটি একতরফাভাবে ও অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে তেল মজুত ছাড়তে শুরু করে।

জাপানের তেল আমদানির প্রায় ৯৫ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। ৬ এপ্রিল পর্যন্ত জাপানের মজুতে মোট ২৩০ দিনের জন্য পর্যাপ্ত তেল ছিল, যার মধ্যে ১৪৩ দিনের সমপরিমাণ ছিল সরকারি মজুতে।

এএম