ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘কেউ কি দয়া করে পোপ লিওকে জানাবেন যে, গত দুই মাসে ইরান অন্তত ৪২ হাজার নিরপরাধ ও নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করেছে? এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা থাকাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও যোগ করেন, ‘আমেরিকা ফিরে এসেছে!!!’
উল্লেখ্য, গত দুদিন আগে থেকেই ট্রাম্প ও পোপ লিওর মধ্যে বাকবিতণ্ডা চলছে। ট্রাম্প এর আগে পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্র নীতিতে ভয়াবহ’ বলে আক্রমণ করেছিলেন। প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ হিসেবে লিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আরও পড়ুন:
পাল্টা জবাবে পোপ লিও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে তিনি ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে তার কণ্ঠস্বর সোচ্চার থাকবে।
এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ৪২ হাজার মানুষ নিহতের যে দাবি ট্রাম্প করেছেন, তার ভিত্তি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ইরান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ৩ হাজার ১১৭ জন মারা গেছেন। অন্যদিকে, দেশটির বাইরের বিভিন্ন সংগঠনের দাবি নিহতের সংখ্যা ৭ হাজার ৭ জন।
ইরানে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার মাই সোটোর মতে, নিহতদের সংখ্যা অন্তত ৫ হাজার এবং প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে। পাশাপাশি, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত তাদের কাছে নেই।





