‘সংঘাত শেষের পথে’; আলোচনাকেই ‘সেরা বিকল্প’ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর কথা তিনি ভাবছেন না। সংঘাতের শেষের দিকে পৌঁছে গেছে বলেও মন্তব্য করে তিনি আলোচনার মাধ্যমে সমঝোতাকে ‘সেরা বিকল্প’ বলেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, আর সেটাকে প্রয়োজনীয় বলেও মনে করি না। সকলে সামনে চমৎকার দুইটি দিন দেখতে যাচ্ছে।’

আরও পড়ুন:

ট্রাম্প আরও বলেন, ‘একটি চুক্তি হলে ইরান পুনর্গঠন করতে পারবে।’ যদিও তিনি দেশটির সরকার ব্যবস্থার মধ্যে পরিবর্তনের কথাও বলেন।

তিনি আরও বলেন, ‘যাই হোক, আমরা উগ্রপন্থীদের সরিয়ে দিয়েছি।’ আলোচনার পাশাপাশি যুদ্ধও ‘শেষের দিকে’ বলে মন্তব্য করেন তিনি।

এএম