পোপ লিও সমালোচনায় অনড় ট্রাম্প, ক্ষমা চাইবেন না

পোপ লিও
পোপ লিও | ছবি: সংগৃহীত
0

ইরান যুদ্ধ নিয়ে পোপ লিওর সমালোচনার বিষয়টি ঘিরে ডোনাল্ড ট্রাম্প আবারও তার অবস্থানে অনড় থেকেছেন। এর আগে তার আক্রমণে ক্যাথলিক সম্প্রদায় ও আন্তর্জাতিক মহল থেকে দ্রুত সমালোচনা এসেছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কেউ কি পোপ লিওকে বলবেন, গত দুই মাসে ইরান অন্তত ৪২ হাজার নিরপরাধ, সম্পূর্ণ নিরস্ত্র, বিক্ষোভকারীকে হত্যা করেছে, এবং ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই অগ্রহণযোগ্য। এ বিষয়ে নজর দেওয়ার জন্য ধন্যবাদ। আমেরিকা ফিরে এসেছে!’

আলাদা এক পোস্টে তিনি ন্যাটোকেও উদ্দেশ্য করে লেখেন, ‘ন্যাটো আমাদের পাশে ছিল না, ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে না!’

ট্রাম্প বলেছেন, ‘তিনি পোপ লিওকে নিয়ে আগের আক্রমণের জন্য ক্ষমা চাইবেন না।’ গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া দীর্ঘ পোস্টে তিনি পোপকে অপরাধ দমনে ‘দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ বলেছিলেন। তবে আগের দেয়া ট্রাম্প যিশুর মতো নিজের এআই-নির্মিত একটি ছবি মুছে দিয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের পোপবিরোধী মন্তব্যকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেছেন।

এএম