আজ (বুধবার, ১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘চীন খুবই খুশি যে আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি। আমি এটা তাদের জন্যও করছি—এবং বিশ্বের জন্যও। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না।’
তিনি আরও দাবি করেন, চীন ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে। ট্রাম্প লেখেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং কয়েক সপ্তাহ পরে সেখানে (চীন) গেলে আমাকে বড় ও জোরালো একটি আলিঙ্গন করবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! বলুন তো, এটা কি যুদ্ধের চেয়ে ভালো নয়? কিন্তু মনে রাখবেন, প্রয়োজন হলে লড়াইয়ে আমরা খুবই দক্ষ—অন্য সবার চেয়ে অনেক ভালো!’
তবে ট্রাম্পের এমন বক্তব্যের বিষয়ে এখনো চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।





