আবদেলাতি বলেন, ‘আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। শুধু আমাদের এই অঞ্চল নয়, বরং পুরো বিশ্বই এই যুদ্ধ অব্যাহত থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে উভয় পক্ষকেই প্রবলভাবে চাপ দিচ্ছি এবং নিবিড়ভাবে কাজ করছি।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তান ও মিশর পর্দার অন্তরালে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করছে। আগামী ২২ এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছেন মধ্যস্থতাকারীরা।





