জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, এই জাহাজ জব্দ করার ঘটনা দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির একটি ‘স্পষ্ট ও বস্তুগত লঙ্ঘন’। একে একটি ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর হুমকি।’
ইরাভানি নিরাপত্তা পরিষদের কাছে এই ঘটনার নিন্দা জানানোর অনুরোধ করেছেন। একই সঙ্গে জব্দ করা জাহাজ, ক্রু এবং তাদের পরিবারকে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানোর দাবি জানিয়েছেন তিনি।





