আন্তোনিও গুতেরেস
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে স্বাগত জানালেন আন্তোনিও গুতেরেস

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণাকে স্বাগত জানালেন আন্তোনিও গুতেরেস

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে একটি ‘স্বাগতযোগ্য পদক্ষেপ’ এবং উত্তেজনা প্রশমনের সুযোগ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাণিজ্যিক জাহাজ জব্দ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চায় ইরান

বাণিজ্যিক জাহাজ জব্দ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চায় ইরান

ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ ও ক্রুসহ তাদের পরিবারকে মার্কিন হেফাজতে নেয়ার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে দেশটিতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। চলতি সপ্তাহের শুরুতে ‘তোসকা’ নামের ওই ইরানি জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার আহ্বান গুতেরেসের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার আহ্বান গুতেরেসের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি অবিলম্বে এই আন্তর্জাতিক জলপথে অবাধ নেভিগেশনাল অধিকার বা যাতায়াতের স্বাধীনতা পুনর্বহালের আহ্বান জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য  উঠেছে।

লেবাননে শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গুতেরেসের তীব্র নিন্দা

লেবাননে শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গুতেরেসের তীব্র নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) ওপর এক হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাইপ্রাসে শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

সাইপ্রাসে শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল

জাতিসংঘের ব্লু হেলমেট বা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা আবারও তুলে ধরেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সময় গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

লেবানন সফরে জাতিসংঘ মহাসচিব; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

লেবানন সফরে জাতিসংঘ মহাসচিব; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বর্তমানে এক সংকটময় মুহূর্তে লেবানন সফর করছেন। বৈরুত পৌঁছে তিনি দেশটির সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য নিশ্চিত করেন।

আফগান-পাক যুদ্ধ: গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের, পাকিস্তানের প্রশংসা ট্রাম্পের

আফগান-পাক যুদ্ধ: গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের, পাকিস্তানের প্রশংসা ট্রাম্পের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই প্রতিবেশি দেশের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত এবং এর ফলে সাধারণ বেসামরিক মানুষের ওপর নেমে আসা মানবিক বিপর্যয় নিয়ে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ট্রাম্পের ‘আইন না মানার’ দম্ভোক্তি: আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের আহ্বান জাতিসংঘের

ট্রাম্পের ‘আইন না মানার’ দম্ভোক্তি: আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের আহ্বান জাতিসংঘের

‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই’-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দম্ভোক্তি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ট্রাম্পের এই ‘পেশিশক্তির’ রাজনীতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, পৃথিবী চলবে আইনের শাসনে, কোনো একক দেশের গায়ের জোরে নয়। একইসঙ্গে ৩১টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ঘোষণা এবং বকেয়া পরিশোধ না করায় ওয়াশিংটনের ভোটাধিকার হারানোর শঙ্কা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন কূটনৈতিক জটিলতা।

জাতিসংঘের সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের সংস্থাগুলো থেকে নাম প্রত্যাহার করার ঘোষণা যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা থেকে নিজেদের নাম প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আকস্মিক এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে ওয়াশিংটনের এমন পদক্ষেপে দমে না গিয়ে নিজেদের ম্যান্ডেট অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে জাতিসংঘ।

ইসরাইলি হামলায় গাজায় আরও ৫৯ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি হামলায় গাজায় আরও ৫৯ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি বাহিনীর নারকীয় হামলায় গাজায় আরও অন্তত ৫৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। টানা ৬০তম দিনের মতো উপত্যকায় বন্ধ ত্রাণ প্রবেশ। মানবিক সহায়তা স্বাভাবিক করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যদিও পূর্ণ বিজয় অর্জন পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা এসেছে ইসরাইলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে।