আর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে জোর দিচ্ছে ইরান। বিপরীতে ইরান জানিয়েছে, নতুন করে আলোচনায় ফেরত যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব আমলে নেয়া হয়েছে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, রাশিয়ার মতো ভালো বন্ধু ও মিত্র ইরানের পাশে আছে। সেন্ট পিটার্সবার্গে বৈঠকের সময় পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিশেষ বার্তাও পৌঁছে দেন আরাঘচি।
এদিকে, সোমবার ইরানগামী ‘এমটি স্ট্রিম’ নামের একটি জাহাজ আটকে দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’। এক্সবার্তায় এ তথ্য জানিয়েছে সেন্টকম।





