লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় সেনাসদস্যসহ নিহত ২

লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা
লেবাননের টায়ারে ইসরাইলি বিমান হামলা | ছবি: সংগৃহীত
0

লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলার খিরবেত সেলম এলাকায় ইসরাইলি বিমান হামলায় এক সেনাসদস্য ও তার ভাই নিহত হয়েছেন। আজ লেবাননের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, ওই সেনাসদস্য তার কর্মস্থল থেকে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে আস-সাওয়ানা এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন। পথে ইসরাইলি বাহিনীর বিমান হামলার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই দুই ভাই প্রাণ হারান।

যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে বিনত জবেইলসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়ই বেসামরিক ও সামরিক ব্যক্তিদের লক্ষ্য করে ড্রোন ও বিমান হামলা চালানো হচ্ছে।

এএম