তিনি জানান, ইসরাইলের সঙ্গে হিযবুল্লাহ পরোক্ষ আলোচনার পক্ষে থাকলেও সরাসরি আলোচনায় বসতে নারাজ। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনায় বসা মানে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বিনা শর্তে ছাড় দেওয়া, যা হিযবুল্লাহ করবে না।
হিযবুল্লাহ প্রধান আরও জোর দিয়ে বলেন যে, লেবাননের মাটিতে ইসরাইলকে কোনোভাবেই শক্ত অবস্থান তৈরি করতে দেওয়া হবে না। ইসরাইলি অনুপ্রবেশ ঠেকাতে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন প্রান্তে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযানের ফলে পরিস্থিতি চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। হিযবুল্লাহর এ অনমনীয় অবস্থান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।





