ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-র প্রতিবেদন অনুযায়ী, মোহসেন রেজাই সতর্ক করে বলেন, ‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা যদি ইরানের হাতছাড়া হয়, তবে শত্রুরা আবারও একে ইরান ও এ দেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।’
তিনি আরও জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোকেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে আমেরিকা বা ইউরোপীয়—সব ধরনের বিদেশি বাহিনীকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।





