সংবাদ সংস্থাটি জানায়, নাবাতিয়ের ইভানজেলিক্যাল স্কুলের কাছাকাছি এলাকায় এই হামলা চালানো হয়। এতে দুটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:
হামলার ফলে নাবাতিয়ে আল-ফাওকা শহরের প্রধান সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে জরুরি উদ্ধারকারী দলগুলো আহতদের সহায়তা এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে।




