নিহত শুভর বাড়ি সাতক্ষীরার ও করিম মিয়ার নরসিংদী। এনিয়ে দেশটিতে আলাদা হামলায় ৪ জন বাংলাদেশি মারা গেলেন।
এর আগে গত সোমবার দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে ইসরাইলের বিমান হামলায় শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম নামে আরও ২ জন বাংলাদেশি নিহত হন।
আরও পড়ুন:
শুভ কুমার ও করিম মিয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস জানায়, তাদের মৃতদেহ শনাক্ত করতে না পারার কারণে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে দূতাবাসের পক্ষ হতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।





