যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে ভারতে জ্বালানি তেলের দাম বাড়লো ৩ রুপি

ভারতে জ্বালানি তেলের দাম বাড়লো
ভারতে জ্বালানি তেলের দাম বাড়লো | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে এবার ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে ৩ রুপি করে। এছাড়াও, সিএনজির দামও বেড়েছে ২ রুপি।

শুক্রবার থেকেই বাড়তি দামে পেট্রল-ডিজেল কিনতে হবে ক্রেতাদের। দিল্লিতে এতদিন এক লিটার পেট্রোলের দাম ছিল ৯৪ রুপি থেকে বেড়ে হয়েছে ৯৭ রুপি। একইভাবে এক লিটার ডিজেলের দাম ৮৭ রুপি থেকে বেড়ে ৯০ রুপিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

এছাড়া কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৮ রুপি ৭৬ পয়সা। মুম্বাই এবং চেন্নাইয়ে এই দাম যথাক্রমে ১০৬ এবং ১০৩ রুপি। আজ (শুক্রবার, ১৫ মে) থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধি খুচরা গ্রাহকদের জন্য গেল চার বছরে প্রথম।

এফএস